প্রত্যার্পন
প্রত্যার্পন
হ্যাঁ,
তোমাকে বলছি সুচয়নী,
এখন আর তোমাকে বারে বারে কল দেই না,
বারে বারে খুঁজিনা তুমি ব্যস্ত কিনা
তুমি কত সময় ওয়েটিংয়ে আছো।
এখন আর খুঁজি না আমার রেগুলার নাম্বারটা ব্ল্যাকলিস্ট কিনা
নতুন সিমের মোড়ক খুলেই তোমার নাম্বারটা ডায়াল করা হয়ে উঠে না।
একটু কন্ঠ শোনার জন্য তুমি , তোমার বন্ধু
বা পরিবারের অন্য ফোনে আমার কল যায় না
যায় না হৃদয় টুকরো মেসেজগুলোও।
যায় না কোনো হাহাকার-ক্রন্দন,
কিংবা কোন বার্তায় বলা হয় না- অভিনন্দন।
যে হৃদয়ে তোমার সুরে ঊর্ধ্বেমুখী হতো হার্টবিট ,
আজ তা অব্যবহৃত অ্যাপসে্র মত ডিসবেইল।
এখন আমিও বাণিজ্যিক,
বাস্তবতার মাটিতে আমার শক্ত ভিত।
হ্যাঁ,
সুচয়নী ঠিকই শুনেছো
আজ তোমার কল আসলেও
মোবাইলটা সাইলেন্টে রেখে উল্টিয়ে রাখতে জানি,
তাল-বেতালের বকবকানি এখন অসহ্য,
এখন আমি খুঁজি টাকার গন্ধ,
তাতেই আমার হেবি আনন্দ।
মনে পড়ে সুচয়নী,
এই টাকার জন্য কত অবহেলা,
ক্যারিয়ার-ক্যারিয়ার ডিসগাস্টিং ঘ্যানঘ্যানানি।
আমার আবেগ, আমার কান্না,
তোমার কাছে কেবলই খেলনা।
আজ ক্যারিয়ার আমার আকাশচুম্বী
তুমি কোথায়? হা হা হা
ধুলার মলাটে আবেগে-বন্দি!
রচনা:
দুপুর 2 টা 40মি.
29 সেপ্টেম্বর, 2021 40
পিত্রালয়
Comments
Post a Comment