মহা-তীর্থ
মহা-তীর্থ
✍️ সত্যান্বেষী দেবাশীষ
আমায় যে চিনবে ,
বাইরের রঙ্গে না চিনবে ।
আমায় যে বঝুবে ,
লোম স্পর্শেই না বুঝবে ।
আমায় করিবে যে ঘূণা,
মনের সবটুকু রঙ দিয়ে
তার জন্য সাজাব সুমধুর বীণা।
আমার জন্য কাঁদবে যে একবার,
অশ্রুশূণ্য হবে অশ্রু গহ্বর।।
আমায় যে খুজঁবে ঘরে-ঘরে ,
পাড়ি দিব আকাশ-পাতাল-হিমগহ্বর।
ভেঙেছে যে মোর স্বপ্ন
তার জন্যে অপেক্ষা দিবা-রাত্র।
আমার সাথে যে থাকবে
রুধির ধারায় মিশে রইবে ,
আমায় যে বুকে টানবে ,
হৃদয়ে -হৃদয় মিলবে ।।
আমায় যে ভালোবাসবে ,
আত্মার কথা জানবে ,
মুক্তির কথা হবে মর্মগাঁথা,
মনের মিলনে হবে মহা-তীর্থ।।
রচনাকাল-৩১.১২.১৪,
ফার্মগের্মগেট, ঢাকা
Comments
Post a Comment