সমান্তরাল
সমান্তরাল
✍️ সত্যান্বেষী দেবাশীষ
সুখ আর আমি
মুখোমুখি থাকি,
আমাদের হয় না মিলন
আমরা বিপরীত মেরুর পাখি।
স্বপ্ন-বাস্তবের
করুণ বেদনা
গর্ভে জন্ম, গর্ভে পালন;
তবু বুঝি যায় না ছোঁয়া, হয়না মিলন।
ভালোবাসা-আমার দারুন বৈরিতা,
আমরা উন্মুক্ত সাগর-সুনীল আকাশ
আমাদের হয় চোখাচোখি
পরস্পর প্রতিবিম্ব বক্ষে আঁকি।
তুমি আর আমি
সম্মুখে থাকি
তোমার-আমার হয় না মিলন
আমরা বিপরীত মেরুর পাখি।
বায়ু-স্রোত এক অভিমুখী
কি মাতাল মিলনের টান,
তবু হয়না মিলন
সমান্তরালে চলে কোটিকোটি বছর,
কোটি-কোটি মাইল।
রচনা:
সকাল:০৭.২৫, শনিবার,
তাং-০৭.০৯.২০২২; স্থান: বরিশাল
Comments
Post a Comment