শাশ্বত
শাশ্বত
✍️ সত্যান্বেষী দেবাশীষ
তুমি আকাশ নও
তুমি চাঁদ নও
নও তুমি নদী, নও সাগর-মহাসাগর।
তবে,
জলধর হটে গেলে আবার ভেসে উঠতে,
অমানিশা কেটে গেলে আবার হেঁসে ফুটতে।
মৌসুমে-মৌসুমে স্ফীত হতো বক্ষ, প্রশস্ত হতো অক্ষ।
তুমি সূর্য আর সমুদ্রের
শত আলোক বর্ষ দূরত্বের মিলনে তৈরি
মরীচিকা-মেঘ।
তুমি অস্থায়ী-ক্ষণস্থায়ী
আমাকে ভিজিয়ে যাও হিমালয়ের দেশে।
আমি এক অতৃপ্ত মরুভূমি।
ভেব না এক পসলা ভিজালেই
আমি উদ্যান হব।
ভেব না এই অনন্ত-অতৃপ্ত-কম্পিত
হৃদয়টাকে স্থিমিত করে জন্ম নিবে
এক চিরহরিৎ জারুল।
পৃথিবীর উৎকৃষ্টতম রঙের কম্বিনেশনে ফোঁটাবে ফুল ,
ছড়াবে সুবাস তোমার আঙিনায়।
ভেব না ভুলে যাব
শতশত জন্মের সিঞ্চিত ভালোবাসা।
তৃষ্ণা মিটিয়ে প্রশান্ত হবে হৃদয়।
এই নিয়ত জন্ম নেয়া ভালোবাসার
মৃত্যু হয় না, তৃপ্ত হয় না,
কেবল আকাঙ্ক্ষা বাড়ায়।
কেবল ভালোবাসা অঙ্কুরিত হয়
আর ভালোবেসে চলে।
হয়তো স্রষ্টার ভুল-
সাত নয় শাশ্বত জন্মের প্রেম
এক পসলায় মিটাবে
এমন ভালোবাসা আছে
কোন বনলতার হৃদয়ে?
রচনা: ১২ সেপ্টেম্বর,২০২২;
বিকেল: ৬.০০, বরিশাল সদর।
Comments
Post a Comment